1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বরিশাল-চিটাগাংয়ের ম্যাচও পরিত্যাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১০৫ Time View

69বৃষ্টির কারণে অবশেষে পরিত্যাক্ত ঘোষণা করা হলো বিপিএলের দ্বিতীয় দিনের প্রথ ম্যাচটি। আজ (শনিবার) দুপুর ২টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বরিশাল বুলস আর চিটাগাং ভাইকিংসের; কিন্তু টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত এই ম্যাচটি আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বিকাল ৪টা ২৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

বৃষ্টির কারণে বিপিএলের উদ্বোধনী দিনের দুটি ম্যাচই বাতিল ঘোষণা করতে হয়েছিল। এ নিয়ে বৃষ্টির কারণে টানা তিনটি ম্যাচ বাতিল করতে হলো।

বিপিএলের উদ্বোধনী দিন মুখোমুখি হওয়ার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স। দুই ম্যাচেই হয়েছে পয়েন্ট ভাগাভাগি। দুই ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। যদিও, প্রথমদিন দুপুরে কুমিল্লা আর রাজশাহীর মধ্যে টস অনুষ্ঠিত হয়েছিল।

আজ শনিবার দ্বিতীয় দিন টসের কয়েনও নিক্ষেপ করা যায়নি। ঝির ঝির বৃষ্টির কারণে দু’দলের খেলোয়াড়রাই অলস বসেছিল ড্রেসিং রুমে। দুপুর ২টায় শুরু হওয়ার কথা দিনের প্রথম ম্যাচ। সোয়া ৪টায় সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করার পর ৪টা ২৫ মিনিটে পরিত্যক্ত করার ঘোষণা দেন ম্যাচ রেফারি।

সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই সারাদেশেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আজ (শনিবার) সকালে বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। উপকুলীয় অঞ্চলে তো ৪ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও মিরপুরে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ