1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঘটনা তদন্তে নাসিরনগরে পৃথক ৩টি দল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১২১ Time View

54ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে তিনটি পৃথক দল সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর শেরে বাংলা স্কুল ও কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগ থেকে মোট ৩টি দল নাসিরনগরে পাঠানো হয়েছে। হামলাকারী কিংবা উস্কানিদাতারা যে দলেরই হোক না কেন তারা কোনো ছাড় পাবেন না। আইনের আওতায় এনে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে এই ঘটনায় মোট ৪৪ জন গ্রেফতার হয়েছেন।

এছাড়া, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকেও ইতোমধ্যে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ