1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

বায়ু দূষণ : দিল্লিতে ১৮শ স্কুল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১১১ Time View

45ভারতের রাজধানী দিল্লিতে গত সপ্তাহের দিওয়ালি উৎসবের পর শহরজুড়ে ভয়াবহ দূষণ দেখা দিয়েছে। গত কয়েক বছরে এমন দূষণ দেখেনি রাজধানীবাসী। দূষণের কারণে পুরো শহরে কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার ১ হাজার ৮শ’ প্রাইমারি স্কুল বন্ধ রাখা হয়েছে।

দিওয়ালি উৎসব উপলক্ষে হাজার হাজার আতশবাজি ফোটানো হয়েছে। এতে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভয়াবহ দূষণের সৃষ্টি হয়েছে। আতশবাজি পোড়ানোর কারণে বাতাস অনেক বেশি দূষিত হয়।

এ বছর দিওয়ালি উৎসবে বাতাসে দূষণের মাত্রা রেকর্ড ছাড়িয়েছে। বাতাসে ধুলিকণার মাত্রার নিরাপদ সীমা ধরা হয় প্রতি কিউবেক মিটারে ১শ’ মাইক্রোগ্রাম। কিন্তু এবার দিল্লিতে ধুলিকণার মাত্রা প্রতি কিউবেক মিটারে ৯৯৯ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

দিল্লির স্থানীয় সরকার গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছিল, দূষণের মাত্রা কমানোর জন্য তারা বাতাস বিশুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে না যে দূষণের মাত্রা কমানোর জন্য কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে।

শহরে পৌরসভা কর্তৃক পরিচালিত স্কুলগুলোতে ৯ লাখ শিশু পড়াশুনা করে। দূষণের কারণে এই বিপুল সংখ্যক শিশুর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দিল্লির পৌরসভা মুখপাত্র ইয়োজেনদ্রা মান এএফপিকে জানিয়েছেন, কুয়াশার কারণে শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সোমবার থেকেই আবার স্কুলগুলোর কার্যক্রম শুরু হবে।

দিল্লিতে দিন দিন বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার বেশ কয়েকটি রাজ্যের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী।

গত সপ্তাহে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগ, ম্যালেরিয়া বা এইডস-এ প্রতি বছর ৫ বছরের চেয়ে কম বয়সী প্রায় ৬ লাখ শিশুর মৃত্যু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ