1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে সহকর্মীর গুলিতে ৯ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১১৯ Time View

সহকর্মী পুলিশ সদস্যের গুলিতে নয় আফগান পুলিশ অফিসার নিহত হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে সংঘটিত এ ঘটনার জন্য কর্তৃপক্ষ তালেবান বিদ্রোহীদের দায়ী করছে বলে জানায় সংবাদমাধ্যম।

প্রাদেশিক পুলিশ প্রধান দৌলত খান জাদরান বলেন পাকতিয়া প্রদেশের ইয়াখিল জেলা শহরে শুক্রবার সকালে এ হামলা সংঘটিত হয়।

ইয়াখিল জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা বোয়াল খান জানান, হামলাকারী পুলিশ সদস্যের নাম আসাদুল্লাহ। পুলিশের একটি কমান্ড পোস্টের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৯ পুলিশ কর্মকর্তাকে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে হত্যা করে তাদের অস্ত্র নিয়ে ওই হত্যাকারী পালিয়ে যায় বলে জানান তিনি।

হত্যাকারীকে আটক করা সম্ভব না হলেও তার দুই ভাইকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলাকারী ও হামলার শিকার পুলিশ প্রত্যেকেই আফগান লোকাল পুলিশ বাহিনীর সদস্য। এই বাহিনীর সদস্যরা মূলত আফগানিস্তানের গ্রামীণ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ