1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেন্সি ফি কমিয়ে আনতে রাষ্ট্রপতির আহবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৮২২ Time View

pres.0রাষ্ট্রপতি আবদুল হামিদ কোন কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেন্সি ফি খুবই বেশি উল্লেখ করে সাধারণ মানুষ, বিশেষ করে পল্লীর দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সুবিধা সামর্থের মধ্যে রাখতে চিকিৎসা ফি কমানোর জন্য তাদের প্রতি আহবান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসকের চিকিৎসা ফি সাধারণ মানুষের সামর্থের বাইরে হওয়ায় আমরা চিকিৎসা ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছি।
রাষ্ট্রপতি আজ ঢাকায় বাংলাদেশ কমিউনিটি ওফথালমোলজিকেল সোসাইটির (বিসিওএস) এর দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকে এটি মনে রাখতে হবে, অনেক স্বাস্থ্য সেবা প্রার্থীর সক্ষমতা সিমিত। তাদের জন্য বিশেষ সুবিধা এবং স্বল্প খরচে চিকিৎসা প্রয়োজন। রাষ্ট্রপতি রোগীদের প্রতি আরো আন্তরিক হতে চিকিৎসকদের প্রতি আহবান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মানবতার সেবা করা হচ্ছে চিকিৎসকদের প্রধান দায়িত্ব এবং চক্ষু চিকিৎসকগণ বিশেষ কর্মসূচির মাধ্যমে পল্লীর দরিদ্র লোকদের চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক লোক চোখের যথাযথ যতœ না নেয়ায় এবং চোখের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে কোন ধারণা না থাকায় রাতকানা রোগসহ নানা ধরনের চক্ষু রোগে ভুগছে।
নিরাময়যোগ্য চক্ষু রোগ কমিয়ে আনতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চোখ মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং চিকিৎসা ও রোগ প্রতিরোধের জন্য সময়মতো পদক্ষেপ নিলে চক্ষুরোগ কমিয়ে আনা সম্ভব।
রাষ্ট্রপতি সম্মেলন সম্পর্কে বলেন, এখানে দেশের এবং বিদেশ থেকে আসা চক্ষুচিকিৎসক এই সমাবেশ দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই সম্মেলন থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নতুন নতুন ধারণা সৃষ্টি করবে এবং দেশে চক্ষু চিকিৎসার মান আরো উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিসিওএস’র সভাপতি ডা. শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক এবং বিসিওএস’র মহাসচিব ডা. এনামুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চক্ষু চিকিৎসায় বিশেষ অবদান রাখায় ১৪ জন চক্ষু চিকিৎসককে সম্মাননা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ