1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল নির্মাণ কাজ শুরু হবে নভেম্বরে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ২৩২ Time View

pm.17বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের (উপরের কাঠামো) কাজ আগামী নভেম্বরে শুরু হবে এবং এর প্রথম অংশের কাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ইতালিয়ান- থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমচাই কর্ণসূতার সাথে আজ রাজধানীর সেতু ভবনে বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘এক্সপ্রেসওয়ের মূল অংশের নির্মানকাজ এবছরের ১ নভেম্বর শুরু হবে এবং আমরা আশা করছি ২০১৮ সালের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শেষ হবে।’
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যাংকক ভিত্তিক কোম্পানিটির শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠকে এক্সপ্রেসওয়ে নির্মান কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন সেতুমন্ত্রী।
বৈঠক শেষে ওবায়দুল কাদের আরও বলেন, এক্সপ্রেসওয়ের সাবস্ট্রাকচারের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এসময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রকল্প পরিচালক কাজী মো. ফেরদৌস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিকল্পনা অনুসারে, তিন ধাপে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে, এর মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীর সংযোগ স্থাপিত হবে। আরোহন- অবতরণ পথ সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হবে ৪৬ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ