1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সৌদি যেতে সরকার নির্ধারিত অর্থের বেশি নিলে ব্যবস্থা-সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ২৪৯ Time View

bscসৌদি আরবে যেতে বাংলাদেশী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার।

এর বেশি অর্থ কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরবে দক্ষ অদক্ষ শ্রমিকের বাজার উন্মুক্ত হয়েছে। ওখানে শ্রমিক পাঠাতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে তা নির্ধারণ করে দেবে সরকার।

তিনি জানান, সরকার নির্ধারিত অর্থের বেশি কোনো রিক্রুটিং এজেন্সি আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নুরুল ইসলাম বিএসসি আরও বলেন, লেবানন ও জর্ডান ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তবে মালয়েশিয়ার ব্যাপারে সরকার এখনো কিছু জানে না বলে জানান তিনি।

সম্প্রতি লেবানন ও জর্ডান সফর করে দেশ ফিরেছেন মন্ত্রী। তার এ সফর নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ