1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা

সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসী দমনে ঐকমত্য : ভারত-বাংলাদেশ তথ্যমন্ত্রীর বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ২৭৯ Time View

inuনয়াদিল্লী, ১৭ আগস্ট ২০১৬: সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসীদের দমনে ঐকমত্য প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশের তথ্যমন্ত্রীদ্বয়।
বুধবার সকালে দিল্লীতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেনকাইয়া নাইডু’র সাথে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকে এই ঐকমত্য প্র্রকাশ করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রীদ্বয় বলেন, ‘সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে ইতিহাস বিকৃতি, মিথ্যাচার ও গুজবের ধু¤্রজাল ছিন্ন করা, জঙ্গি-সন্ত্রাসী দমন ও সাম্প্রদায়িকতা নিষ্ক্রিয় করতে দু’দেশের তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করবে।’
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধের ওপর দু’টি পৃথক প্রামাণ্যচিত্র নির্মাণেও বাংলাদেশ-ভারত একসাথে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেনকাইয়া নাইডু জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী আগামী ২৩ আগস্ট কোলকাতায় ‘আকাশবাণী মৈত্রী’ নামে যে নূতন বেতার চ্যানেল উদ্বোধন করবেন, তা বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারে শোনা যাবে।
তিনি জানান, ভারত ও বাংলাদেশ দু’দেশের নির্মিত বেতার অনুষ্ঠানই এই মৈত্রী চ্যানেলে স্থান পাবে ।
ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদানসহ সব ধরনের তথ্য ও সম্প্রচারগত যোগাযোগ বৃদ্ধিতে দু’দেশের তথ্য মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে একমত হন মন্ত্রীদ্বয়।
এছাড়া বৈঠকে ভারত ও বাংলাদেশে একে অপরের চলচ্চিত্র নিয়ে উৎসব, অডিও-ভিডিও অনুষ্ঠান আদান-প্রদান, কর্মকর্তা-সাংবাদিকদের গমনাগমন, দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন সংস্থাদ্বয়ের যৌথউদ্যোগে ও যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে দিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ ও দূতাবাসের কাউন্সেলর এএফএম জাহিদুল ইসলাম এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তার মন্ত্রণালয়ের সচিব অজয় মিত্তাল, অল ইন্ডিয়া রেডিও ও দুরদর্শন প্রধানগণসহ তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ বৈঠকে অংশ নেন।
তথ্যমন্ত্রী ২১ আগস্ট দেশে ফেরার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের পাশাপশি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইন্ডিয়া ফাউন্ডেশনে বক্তব্য রাখার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ