1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেসটিনির ব্যাপারে সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

ডেসটিনির ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই এমএলএম কোম্পানির বিরুদ্ধে অধিক তৎপরতার ‍অংশ হিসেবে রোববার এ ব্যাপারে সবগুলো পরিদর্শক দলকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসকে সর্তক থাকতে বলেছেন তিনি। গভর্নরের পক্ষ থেকে বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সহযোগিতা দিতে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘সম্প্রতি পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে, বিভিন্ন জেলায় কতিপয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ব্যাংক ব্যবসার মতোই ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের প্রতিষ্ঠান অস্বাভাবিক উচ্চহারে সুদ ও আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে।’

তিনি জানান, অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন না করতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে জনসাধারণের প্রতি আমাদের অনুরোধ থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, ডেসটিনি অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ