1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের প্রতি আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ২১৮ Time View

pr.advঢাকা, ৭ আগস্ট ২০১৬ : রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, আইনজীবীরা বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ এবং জনগণ যাতে ন্যায়বিচার পায়, তার জন্য তাদের তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) ১২ সদস্যের একটি প্রতিনিধিদল এসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এই সাক্ষাৎ শেষে বাসসকে জানান, এ সময় প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে এসসিবিএস’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তারা জানান, এসসিবিএ’র বর্তমান সদস্য সংখ্যা সাত হাজার এবং অফিসের স্থান (চেম্বার) সমস্যার কারণে তারা যথাযথভাবে তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে মারাত্মক সমস্যা মোকাবেলা করছেন। বার নেতৃবৃন্দ এ সমস্যার সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তারা সুবিধাজনক সময়ে রাষ্ট্রপতিকে এসসিবিএ অফিস পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সমস্যার সমাধানে তিনি তাঁর সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ