1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

সাখাওয়াতসহ ৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১৫ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
  • ৩১২ Time View

5072মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক এমপি জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে ওপেনিং স্টেস্টমেন্ট (সূচনা বক্তব্য) উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সাখাওয়াত হোসন ছাড়া বাকি ৮ জন হলেন- মো. বিল্লাল হোসেন (৭৫), মো. ইব্রাহিম হোসেন (৬০), শেখ মোহাম্মদ মুজিবর রহমান (৬১), মো. আ. আজিজ সরদার (৬৫), আ. আজিজ সরদার (৬৬), কাজী ওহিদুল ইসলাম (৬১), মো. লুৎফর মোড়ল (৬৯) ও আব্দুল খালেক মোড়ল (৬৮)। এদের মধ্যে সাখাওয়াত হোসেনসহ ৩ জনকে গ্রেফতারের পর কারাগারে রয়েছেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এছাড়া সাখাওয়াত হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান এবং অন্যদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

গত ২৩ ডিসেম্বর এ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রাক্তন সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ বাকি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত ১৪ জুন তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের পাচঁ অভিযোগ আনেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ