1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মেক্সিকোতে নরবলি, গ্রেফতার ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১ এপ্রিল, ২০১২
  • ২৩৩ Time View

মেক্সিকোতে লা সান্তা মুয়িরতা ধর্মীয় উৎসবে দশ বছর বয়সি ২ শিশু এবং ৫৫ বছর বয়স্ক এক মহিলাকে বলি দিয়েছে দুর্বৃত্তরা।

ইতোমধ্যে এই নরবলির সাথে যুক্ত থাকার অভিযোগ ৮ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

দেশটির উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য সোনোরুতে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা সবাই লা সান্তা মুয়িরতা বা সেইন্ট ডেথ উৎসবের সাথে জড়িত ধর্মীয় ব্যাক্তি।

সোনোরু অঙ্গরাজ্যের রাষ্ট্রীয় কৌঁসুলির মুখপাত্র জেশে লারিনগা জানিয়েছেন, ওই উৎসবে পূজিত একটি বেদির উপর দণ্ডায়মান ডেথ সেন্ট বা মৃত সাধুর কঙ্কালের চারপাশে পুলিশ নিহতদের রক্ত ছড়ানো দেখতে পেয়েছে।

তিনি আরো জানান, ঘটনার শিকার প্রথম ৩ জনকে পর্যায়ক্রমে ২০০৯ সালে হত্যা করা হয়। দ্বিতীয় জনকে হত্যা করা হয় ২০১০ সালে। এবং শেষ নরবলির ঘটনাটি ঘটে চলতি মাসের শুরুতে।

পুলিশ এসব নরবলির বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে মাদক সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকালাপে বহু মানুষ প্রাণ হারানোর প্রমাণ থাকলেও নরবলির ঘটনা এই প্রথম আবিষ্কৃত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ