1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ

বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬
  • ২৩০ Time View

asia cupটানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর প্রথম বারের মত এবারই টি-টুয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপের আসর। ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বুধবার টুর্নামেন্ট শুরু ও ফাইনালের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের লড়াইয়ে পর্দা ওঠার পর এশিয়া কাপের ঝলকানি থামবে ৬ মার্চ ফাইনালে। আর ২৭ ফেব্রুয়ারি হবে কাঙ্ক্ষিত চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই।

এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। যাতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

এশিয়া কাপের চূড়ান্ত সূচি:
ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ-ভারত
ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা-বাছাই পর্ব পেরিয়ে আসা দল

ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ-বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৭: ভারত–পাকিস্তান

ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ–শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান–বাছাই পর্ব পেরিয়ে আসা দল

মার্চ ১: ভারত–শ্রীলঙ্কা
মার্চ ২: বাংলাদেশ–পাকিস্তান

মার্চ ৩: ভারত–বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ৪: পাকিস্তান–শ্রীলঙ্কা

মার্চ ৬: ফাইনাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ