1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

চট্টগ্রামে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬
  • ২১০ Time View

5004বাংলাদেশে ৫ দিনের শুভেচ্ছা সফরে বুধবার চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ। চীনা নৌবাহিনীর সাউথ সি ফ্লিটের ডিপুটি চিফ, রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং জাহাজ তিনটির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন। সফরকারী জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বানৌজা ‘ঈসাখান’ এর অধিনায়ক কমডোর এম রাশেদ আলী তাদের স্বাগত জানান।

বাংলাদেশে অবস্থানকালীন সফররত জাহাজ তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তা রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং এবং অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল আখতার হাবীব ও কমান্ডার বিএন ফ্লিট, রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজ তিনটির এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করবে বলে আশা করা যায়।

বাংলাদেশে আগমনকালে সফরকারী জাহাজ তিনটি দেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বিজয়’ চীনা নৌবাহিনী জাহাজকে অভ্যর্থনা জানায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ৩১ জানুয়ারি ২০১৬ বাংলাদেশ ত্যাগ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ