1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

জয়ের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬
  • ২৩৫ Time View

4051সেঞ্চুরিয়ানে সিরিজের শেষ টেস্টে জয়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৩ উইকেট আর ইংল্যান্ডের  দরকার ২৯৩ রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৮ রানে  ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে ইংল্যান্ডের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৮২ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট নিয়ে দিন শেষ করে থ্রি লায়ন্সরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ১ উইকেটে ৪২ রান নিয়ে খেলতে নামা প্রোটিয়াদের শুরুটা এদিন ভালো হয়নি। ব্যক্তিগত মাত্র ২৫ রান করেই সাজঘরে ফেরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিফেন কুক।

এরপর হাশিম আমলা দেখে শুনে খেললেও মাত্র ৪ রানের জন্য বঞ্চিত হয় ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি থেকে। ব্রডের শিকার হয়ে দলীয় ২২৩ রানে আমলা ফিরলেও, ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ৭৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।

৫ উইকেটে ২৪৮ রানে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করলে থ্রি লায়ন্সদের সামনে জয়ের টার্গেট দাড়ায় ৩৮২ রানের। জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা। এরপর ব্যক্তিগত ৬ রানে কম্পটন ফিরে গেলে বিপদ আরও বেড়ে যায়। ব্যক্তিগত ১০ রানে স্টাম্পড হওয়ার হাত থেকে বেঁচে যান রুট। সেই সময়ে তিনি ফিরে গেলে চতুর্থ দিন শেষে আরও ভালো অবস্থানে থাকতে পারত দক্ষিণ আফ্রিকা। এদিকে দিন শেষে রুট ও টেইলর দিনের বাকি সময় আর কোনো অঘটন হতে দেন নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ