1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

চাকরি পেতে ইউনাইটেডকে মরিনহোর চিঠি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬
  • ১৭৯ Time View

3051টানা ব্যর্থতায় চাকরি খুইয়েছেন চেলসির সবচেয়ে সফল কোচ হোসে মরিনহো। ওদিকে উপর্যুপরি পরাজয়ে বিপর্যস্ত আরেক ‘জায়ান্ট’ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটেও বাজছে লুই ফন গালের বিদায়ের সুর। এমন অবস্থায় ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মরিনহো নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি পেতে ছয় পাতার একটা বিশাল আবেদনপত্র পাঠিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে।

ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের নীতি নির্ধারকদের উদ্দেশে লেখা ৬ পাতার এই আবেদনপত্রে ম্যানচেস্টার ইউনাইটেডকে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বাতলেছেন মরিনহো। এর পাশাপাশি চাকরি পেলে ইউনাইটেডের নির্দিষ্ট নীতিমালার মেনে চলার ব্যাপারেও মরিনহো নাকি দায়বদ্ধতার কথা বলেছেন।

এর আগে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেবার পরও মরিনহো ইউনাইটেডের কোচ হবার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু, মরিনহোর ফুটবলের ধরণটা আসলে ইউনাইটেডের সাথে যায় না, এরকম দাবি করেছিলেন ক্লাবের শীর্ষ অনেক কর্মকর্তাই।

এদিকে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। দলের পারফরম্যান্সে বিরক্ত ইউনাইটেড সমর্থকেরা আরও একবার দুয়ো দিয়ে জানিয়ে দিয়েছেন কোচ লুই ফন গালের ওপর তাদের বিরক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ