1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

বিচার ব্যবস্থা বিশ্বের রোল মডেল হবে : প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ৩০০ Time View

2030সকলের সহযোগিতায় দেশের বিচার ব্যবস্থা বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে শনিবার এক বাণীতে এ কথা বলেন তিনি।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বাণীটিতে সবাইকে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিচার অঙ্গনের গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার, বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ তথা দেশবাসীর পূর্ণ সহযোগিতা পেলে বিদ্যমান মামলাজট দ্রুত নিরসন এবং বিচারপ্রার্থী জনগণের স্বল্প খরচে স্বল্প সময়ে ও গুণগত বিচার পাওয়া সম্ভব হবে।

প্রধান বিচারপতি দেশের সকল আদালতে চলমান মামলা জট নিরসন ও মামলা-মোকদ্দমা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে বিচারকদের শূন্যপদ পূরণ, অবকাঠামোগত সুবিধাদি বৃদ্ধি, আদালতের কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ তাঁর বাণীতে তুলে ধরেন। এছাড়াও বিচার বিভাগের ডিজিটালাইজেশন, মামলা ব্যবস্থাপনা, আদালত সংস্কার, বিচারকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে নেয়া পদক্ষেপের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, মামলা ব্যবস্থাপনায় সংস্কার এবং দক্ষ সেবাদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে উচ্চ আদালত পুরোপুরি ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অধস্তন আদালতসমূহে প্রায় তিন শতাধিক কম্পিউটার ও দুই শতাধিক ট্যাব বিতরণ করা হয়েছে এবং এ ধারা অব্যাহত রয়েছে বলে জানান প্রধান বিচারপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ