1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

স্পেলেন্ডার প্রো ও প্যাশন প্রোর নতুন সংস্করণ বাজারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬
  • ২১৪ Time View

1961গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক হিরো মোটরকর্প বাজারে নিয়ে এলাে স্পেলেন্ডার প্রো এবং প্যাশন প্রোর নতুন সংস্করণ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাইক দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিরোর বাংলাদেশি পরিবেশক নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোসাব্বির আহমেদ ।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  দ্যা নিউ হিরো স্পেলেন্ডার প্রো মোটরসাইকেলটির বর্তমান মূল্য ১ লাখ ৩৩ হাজার ৯ শত ৯০ টাকা। বাইকটি পাওয়া যাবে ২ টি আকর্ষণীয় ক্যান্ডি ব্লোজিং রেড ও ব্ল্যাক উইথ রেড কালারে।

পাশাপাশি দ্যা নিউ হিরো পেশন প্রোর বাজার মূল্য ১ লাখ ৪৭ হাজার ৯শত ৯০ টাকা। আর এর সাথে থাকছে তিনটি নান্দনিক কালার। স্পোর্টস রেড, ব্ল্যাক উইথ স্পোর্টস রেড এবং ব্ল্যাক উইথ হেভি গ্রে।

আব্দুল মোসাব্বির আহমেদ জানান, হিরোর নির্দিষ্ট মডেলের বাইকে সাংবাদিকরা পাবেন ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাংবাদিকরা এই ছাড়ে মোটরসাইকেল কিনতে পারবেন।

নিটল নিলয় গ্রুপ সব সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থে আমরা হিরো বাইকে ৩০ শতাংশ ছাড় দিচ্ছি। শুধু আপনার নয়, আপনাদের পরিচিতজনেরাও এই সুবিধা নিতে পারবেন।

মোটরসাইকেলকে নিরাপদ যান উল্লেখ করে মোসাব্বের আহমেদ বলেন, বাংলাদেশের জন্য উপযোগী হিরোর পণ্যগুলো আমরা নিয়ে এসেছি। হিরোর মোট ১৯টি মডেলের মোটরসাইকেল থাকলেও চাহিদা অনুযায়ী সবচেয়ে উপযোগী পণ্যগুলোই বাজারজাত করা হচ্ছে। এসময় নিটল নিলয় গ্রুপের তেজগাঁও এবং শান্তিনগর বিক্রয় কেন্দ্র থেকে এ সুবিধা গ্রহণের অনুরোধ জানান তিনি।

মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন হিরো মটোরকম এশিয়া অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা, কান্ট্রি হেড নিলাংশু নন্দী ও হিরোর বাংলােদশি প্রধান সেলস কর্মকর্তা বদরুদ্দোজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ