1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

মানিকগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ২২৭ Time View

1908মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডাঙ্গী এলাকায় ট্রাকের চাপায় মো. লতিফ (৬০) নামে এক অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের বাড়ি স্থানীয় ধানকোড়া গ্রামে।

গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, রাস্তা পার হওয়ার সময় মো. লতিফকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ