1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

আখাউড়ায় কিশোরীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ১৩৩ Time View

1895ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাসলিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা উপজেলার নয়াদিল গ্রামের খলিল মিয়ার মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, রোববার রাত থেকে তাসলিমা নিখোঁজ ছিল। পরে সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে স্থানীয়রা তাসলিমার মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের জানায়। এরপর পরিবারের সদস্যরা তাসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় ওড়না পেঁচানো ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ