1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

‘রাব্বীকে আইনি সহায়তা দেয়া হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ২৭৫ Time View

1874বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সাবেক গণমাধ্যমকর্মী গোলাম রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সেই সঙ্গে এই ঘটনার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলেও জানান তিনি।

শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রাব্বিকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, রাব্বীকে নির্যাতনের ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল প্রকার সুবিধা প্রদান করা হবে। এসময় তিনি আইনজীবী সমিতির সদস্যদের রাব্বীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

মাহবুব উদ্দিন পুলিশ কর্তৃক তদন্ত কমিটিকে বাদ দিয়ে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।

এসময়, ব্যারিস্টার এহসানুর রহমান, সানজিদ সিদ্দীকি, অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু ও খান জিয়াউর রহামন উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দুপুরে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার স্বপ্রণোদিত হয়ে রাব্বিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি (শনিবার) রাতে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে নির্যাতন করেন পুলিশ উপ-পরিদর্শক মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। পরদিন গোলাম রাব্বী ওই ঘটনার সঙ্গে জড়িত এসআই মাসুদসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই মাসুদকে সাময়িক বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ