1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম

বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবকদের অবস্থান কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ১০৩ Time View

1848রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে অভিভাবক ফোরামের উদ্যোগে লাগাতার অবস্থান কর্মসুচি শুরু হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের সামনে কাকরাইল সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা এবং আমারণ অনশন পালনের হুমকি দিয়েছেন তারা।

অভিভাবক ফোরামের নেত্রী আঞ্জুমান আলম জানান, অভিভাবকদের না জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষক টিউশন ফি প্রায় দ্বিগুন করেছে। এর প্রতিবাদে আমরা আন্দোলন করে আসছি। কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালন করছি।

প্রতিদিন সকাল ৮টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট এবং দুপুর ১২টা ১০ মিনিট হতে ১টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

মো. সাহেদ নামে এক অভিভাবক বলেন, বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারক লিপি দেব। এর পরেও বর্ধিত বেতন প্রত্যাহার না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ