1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ` জনকে আসামি করে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১৮৮ Time View

1824ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার ত্রিমুখী সংঘর্ষে হাফেজ মাসুদুর রহমান (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত প্রায় ৫শ` জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হলেও শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম.এ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে পুলিশ, মাদ্রাসাছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে হাফেজ মাসুদুর রহমান আহত হন। এ ঘটনার পরদিন মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ