1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপির রাজনীতি অপুষ্টিতে ভুগছে : নাসিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৯৪ Time View

1800বিএনপির রাজনীতি অপুষ্টিতে ভুগছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি গুণগত মানের জন্য বিএনপির রাজনীতিতে পুষ্টির মান বাড়ানোর আহ্বান জানান। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘জাতীয় পুষ্টি নীতি-২০১৫’ অবহিতকরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রধান অন্যতম প্রধান একটি দলের নেত্রী স্বাধীনতার ৪৪ বছর পর শহীদ সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। বিএনপির আরেক নেতা শহীদ বুদ্ধিজীবীদের নির্বোধ বলে মন্তব্য করেছেন। তাদের রাজনীতি অপুষ্টিতে ভুগছে বলেই এমন দেশবিরোধী মন্তব্য করছে তারা। বিএনপির রাজনীতিতে পুষ্টি মান বাড়াতে হবে।

বুকের দুধ না খাওয়ানো আধুনিকতা হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, কোনো মা যদি নিজেকে আধুনিক মনে করে বুকের দুধ না খাওয়ান, তাহলে ওই মা তার সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করছেন। এটি বড় অন্যায়। এ ব্যাপারে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।

উন্নয়নের নানা দিক তুলে ধরে নাসিম বলেন, শেখ হাসিনার সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশপাশি এখন পুষ্টিমানের ওপর জোর দিয়েছে। এ কারণেই আজকের এই নীতি অধিক গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ