1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

নওগাঁয় বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০১৬
  • ১০১ Time View

1735৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য সৃষ্টির প্রতিবাদে এবং উদ্ভূত সঙ্কট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নওগাঁ জেলা শাখা।

বুধবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী একেএম নাজমুল আলম।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেব, প্রকৌশলী মিজানুর রহমান আকন্দ, সজল কুমার ঘোষ, জাকারিয়া হোসেন, ফেরউল ইসলামসহ প্রমুখ।

বক্তারা বলেন, ৮ম জাতীয় বেতন স্কেলে এ দেশে উন্নয়ন উৎপাদনে নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ মারাত্মকভাবে অবহেলায় স্বীকার হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পরিপন্থি এ বেতন স্কেলে তারা আশাহত ও বিক্ষুব্ধ। এই ধরনের বৈষম্যের কারণে দেশের উন্নয়নের ধারাবাহিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত সকল কর্মচারী ইতোপূর্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পেয়ে পদোন্নতি ব্যতীত অন্তত ৩টি গ্রেড পরিবর্তনের যে সুযোগ পেতেন ৮ম জাতীয় বেতন স্কেলে তা রোহিত করা হয়েছে। ফলে প্রকৌশলীগণ আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে।

বৈষম্যমূলক এ বেতন স্কেল ২০১৫ সংশোধন করে পুনরায় নতুন স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিপাত করেন প্রকৌশলীগণ। মানববন্ধনে জেলার ১১টি উপজেলার প্রায় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ