1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

স্মারক নোট বিনিময় না করতে অনুরোধ কেন্দ্রীয় ব্যাংকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৬৫ Time View

বাংলাদেশের মহান বিজয়ের ৪০ বছর এবং গৌরবময় ভাষা আন্দোলনের ষাট বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা স্মারক নোটগুলো লেনদেনের জন্য নয় মর্মে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক সর্বসাধারণকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সতর্ক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলছে, এ নোট দু’টির প্রতি সংগ্রাহকসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জনসাধারণের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংককে এ দু’টি নোট একাধিকবার মুদ্রণ করতে হয়েছে। বিজয়ের ৪০ বছর উপলক্ষে প্রকাশিত নোট-এর উপরে ‘স্মারক নোট’ এবং ভাষা আন্দোলনের ষাট বছর উপলক্ষে প্রকাশিত নোটের উপরে ‘স্মারক নোট’ ও ‘বিনিময়যোগ্য নয়’ লেখা থাকা সত্ত্বেও নোট দু’টি কেউ কেউ বিনিময় কাজে ব্যবহার করছেন মর্মে বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সর্বসাধারণকে অবহিত করা যাচ্ছে, স্মারক নোট দু’টি আমাদের জাতীয় জীবনের দু’টি গৌরবময় ঘটনা স্মরণে সংগ্রহের জন্য প্রকাশিত হয়েছে- নোট দু’টি কেনাকাটার জন্য বিনিময়যোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ