1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপির করুণ পরিস্থিতির জন্য খালেদা জিয়াই দায়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৭৯ Time View

1574আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আজকের করুণ পরিস্থিতির জন্য খালেদা জিয়াই দায়ী। খালেদা জিয়া দলের জন্য বোঝা বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ওই সভার আয়োজন করে।

তিনি বলেন, খালেদা জিয়ার ভুল নীতির কারণেই বিএনপি আজ সংসদে নেই। খালেদা জিয়া এবং তারেক রহমানের একের পর এক ভুল নীতির কারণে বিএনপির এই করুণ দশা।

মির্জা ফখরুলের করা সমালোচনার জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনও দল ভাঙার রাজনীতি করে না। বিএনপির নিজেদের আত্বসমালোচনা করা দরকার। অন্যের সমালোচনা করে নিজেকে শুধরানো যায় না।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ