1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আসছে সোনার হরিণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৭৮ Time View

1566গ্রামীণ প্রেক্ষাপটে বংশ আর পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নতুন ধারাবাহিক নির্মাণ করছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল। নাটকের নাম ‘সোনার হরিণ’।

এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ ও সময়ের আলোচিত অভিনেতা শ্যামল মাওলা। রাশেদা সাজ্জাদ লাজুকের রচনায় এ নাটকে আরো অভিনয় করছেন মনোজ সেন গুপ্ত, মনিরা মিঠু, কাজী রাজু, মিলন ভট্ট, বরদা মিঠু, শিরিন বকুল, ফেরদোসি লীনা স্বপন, শেলী আহসান, জামিল,ইমতু রাতিশ, নাফিসা কামাল ঝুমুর, তানিয়া ইসলাম রিতু, মুনিয়া, আশরাফ কবির, নিকুল সোহেল প্রমুখ।

নির্মাতা জানালেন, নাটকের গল্প গড়ে উঠেছে মূলত সরকার ও খান নামের দুটি পরিবারকে কেন্দ্র করে। এই দুই পরিবারের মধ্যে দ্বন্দ লেগেই আছে। কেউ কারো ছায়া মাড়াতে চায় না। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে দলাদলি শুরু হয়েছে। তবে ব্যতিক্রম একজন আচেন তিনি অধ্যাপক মজিদ মিয়া, যিনি দুই পরিবারকেই ঘৃণা করেন। অন্যদিকে মজিদ মিয়ার দুইটি কন্যা রূপালি ও গোধুলি। সরকার পরিবারের বড় সন্তান যুবরাজ সরকারের রুপালীর প্রেমে পড়ে। এই দিকে যুবরাজের ভাই, ছোট সরকার ভালোবেসে ফেলে শত্রুপক্ষ খান পরিবারের মেয়ে রোজানাকে। এভাবেই এগিয়ে যেতে থাকবে ধারাবাহিক নাটকটির গল্প।

এশিয়াটিক মাইন্ড শেয়ার লিমিটেডের প্রযোজনায় আগামী ১০ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘সোনার হরিণ’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ