1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬
  • ১৩৪ Time View

1546ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোর ৩টা থেকে তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে একটি রো-রো ফেরি। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে দুই শতাধিক যানবাহন।

বিআইিব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতের পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌযান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ভোর ৩টা থেকে ফেরি চলাচল সম্পন্ন বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে শাহ জালাল নামে একটি রো-রো ফেরি আটকা পড়ে।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ার উভয় প্রান্তে যাত্রীবাহী কোচ, পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা শীত ও কুয়াশার মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ