1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

২০১৬ সালেই জামায়াত নিষিদ্ধ হবে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬
  • ২০৪ Time View

1538বাংলাদেশে মানবতাবিরোধীদের কোনো সংগঠন থাকতে পারে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০১৬ সালে মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ দেশ থেকে জামায়াতের রাজনীতিকে নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত হরতালের প্রতিবাদে এক সমাবেশে তিনি একথা বলেন।

নিজামীর রায় কার্যকর করা এখন শুধু সময়ের ব্যাপার জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একে একে সব মানবতাবিরোধীর বিচার সম্পন্ন করা হচ্ছে। এরই ধারাবাহিতায় নিজামীর বিচার সম্পন্ন হয়েছে। এই বিচার কর্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র। এ রায কার্যকর করা হবে, এতে কোন সন্দেহ নেই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, পাক সেনাদের প্রেমে যারা বিভোর, শহীদদের যারা অবমাননা করে, শহীদের নিয়ে কটূক্তি করে, আগুন সন্ত্রাস চালায়, হরতালের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে, আমরা পর্যায়ক্রমে তাদেরও বিচার করবো।

কামরুল বলেন, একাত্তরে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে ঘাতক, দোষর, জঙ্গি, পাকপ্রেমিদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ হতে হবে।

রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ