1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

আশুগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
  • ১৬৬ Time View

1505ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকার কমলাপুর থেকে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানা চত্বরের সামনে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসাই) মো. শরীফ উদ্দিন ভূইয়া বলেন, দুর্ঘটনা কবলিত বাসের চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ