1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৫৯ Time View

1459নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ ৭জনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন- ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত মনির হোসেনের ছেলে পলাশ (২২), একই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৪), গোলাম মোস্তফার রনির স্ত্রী পারুল (৩৫), আনোয়ার হোসেনের ছেলে অপু (২২), গোফরান মিয়ার ছেলে গোলাম মোস্তাফা রনি (৩৮), আলতাফ উদ্দিনের ছেলে ফারুক (৪০) ও কুদরত মাদবরের ছেলে ইমরান (১৮)।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ২৪০ ক্যান বিয়ার, দুইশ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ