1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ভূমিকম্পে রাজধানীতে নিহত ১ : আহত ৪২

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৯৪ Time View

1437সোমবারের ভূমিকম্পে রাজধানী ঢাকায় প্রায় ৪২ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আতংকগ্রস্ত হয়ে মারা গেছেন এক জন।

এর আগে সোমবার ভোরে ৫ টা ৫মিনিটি রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ঢামেকের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ভূমিকম্পে আহত ৪২ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জনের ফ্র্যাকচার থাকায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আতিক নামে অপর একজন আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আহত ২ জন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ইকবাল এবং পুলিশ কনস্টেবল সোহান। আহতদের মধ্যে অধিকাংশই ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থী বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ