1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান জুহি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ২০১ Time View

1434বলিউডে ‌কাজলের পর বলা হয়ে থাকে জুহিই শাহরুখের প্রিয় অভিনেত্রী এবং বন্ধু। ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানী’, ‘ইয়েস বস’, ‘ডর’, ‘ডুপ্লিকেট’র মতো অসংখ্য সুপারহিট ছবির জুটি কিং খান শাহরুখ ও জুহি চাওলা।

সম্প্রতি দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন শাহরুখ-কাজল। সে কামব্যাক দারুণ সাফল্যও পেয়েছে। তাই দেখে হয়তো অনুপ্রাণীত হয়েছেন জুহি। তিনিও চাইছেন শাহরুখের সঙ্গে একটা কামব্যাক। তাইতো কোনো রাখ ঢাক না করেই প্রকাশ করলেন প্রিয় নায়কের সঙ্গে ছবি করার ইচ্ছে।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে জুহিকে প্রশ্ন করা হয় ফের রূপোলি পর্দায় হিট ‘শাহরুখ-কাজল’ জুটি। ‘দিলওয়ালে’তে তাদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘জুহি-শাহরুখ’ জুটিকে আবার কবে এক ফ্রেমে দেখতে পাওয়া যাবে? জুহি জবাবে বলেন, ‘আপনারা এই একই প্রশ্ন শাহরুখকে কেন করছেন না? যদি বিষয়টি আমার হাতে থাকত, তবে এই বছরই একসঙ্গে অভিনয় করতাম।’

তিনি আরও বলেন, ‘এর জন্য প্রয়োজন একটি স্ক্রিপ্ট ও একজন পরিচালক। আমার সবসময়ই ইচ্ছে করে শাহরুখের সঙ্গে অভিনয় করতে। কত সুন্দর সময় পার করেছি আমরা দুজনে একসাথে। প্রত্যাবর্তন করতে পারলে নিশ্চয় কাজলের মতো আমিও ওর সঙ্গে সফল জুটি হবো।’

তবে জুহি শুধু শাহরুখই নয়, আমির খান ও সালমান খানের সঙ্গেও অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ