1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৬০ Time View

1422গোপালগঞ্জের কাশিয়ানীতে কাভার্ড ভ্যানচাপায় হাসি (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা সহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসি কাশিয়ানী উপজেলার পুরুলিয়া গ্রামের নুর ইসলামের মেয়ে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই স্থানে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন দিক থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে গিয়ে হাসি মারা যায়। এতে আহত হন আরও চারজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ