1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

আশুলিয়ায় গ্যাস সঞ্চালন পাইপে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১৫৯ Time View

1404রাজধানীর অদূরে আশুলিয়ায় তিতাস গ্যাস লাইনের সঞ্চালন পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইলল আজমেরী প্লাজার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন তীব্র আকার ধারণ করার আগেই ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ভোর রাতের দিকে স্থানীয়রা আজমেরী প্লাজার সামনে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপে আগুন দেখতে পায়। পরে তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, তিতাসের এই সঞ্চালন লাইনে একটি লিকেজ রয়েছে। এর আগেও এই লিকেজ থেকে দুই বার আগুনের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ