1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সাভারে প্রকাশ্যে গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১৩৪ Time View

1385সাভারে মিঠুন চক্রবর্তী নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে নগদ ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে সাভার বাজার রোড ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতের বাবা মুধু সুদন চক্রবর্তী জানান, দুপুরে মিঠুন ডাচ বাংলা ব্যাংক সাভার শাখা থেকে ২৮ লাখ টাকা তুলে রিকশা নিয়ে শহরের দক্ষিণ পাড়া নিজ বাসায় যাচ্ছিলো। সে বাজার রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছেলে দুর্বৃত্তরা তিনটি মটরসাইকেলে নিয়ে তার গতিরোধ করে। এসময় তার ঘাড়ে গুলি ও কুপিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, গুরুত্বর আহত মিঠুনের ঘাড়ে গুলি রয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র্রে (আইসিইউতে) রাখা হয়েছে।
এদিকে, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ