1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন খালেদা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৮৯ Time View

1328জাসদের কেন্দ্রীয় সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্থানের মত জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর যুদ্ধ চলছে। বিএনপি-জামায়াত এই যুদ্ধ চালাচ্ছে। আর এর নেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে যশোর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে হাসানুল হক ইনু আরও বলেন, আমরা জটিল অবস্থার মধ্যে আছি। বাংলাদেশ এখনও যুদ্ধ, সংগ্রামের মধ্যে আছে। অনেক চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে সফল হয়েছি। আগুন যুদ্ধের চক্রান্ত প্রতিহত, যুদ্ধাপরাধীদের সাজা, জঙ্গিবাদীর তাণ্ডব মোকাবেলায়ও আমরা সফল হয়েছি। তবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলছে।

তিনি বলেন, জঙ্গিবাদ তাদের দোসর ও পাকিস্তানের যড়যন্ত্রে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান বানানোর যুদ্ধ চলছে। এর নেতৃত্বে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার পিছনে রয়েছে পাকিস্তান। খালেদার লক্ষ্য সাংবিধানিক প্রক্রিয়াকে বানচাল করা। খালেদার জঙ্গিবাদের যুদ্ধ মোকাবেলা করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আর কোনদিন রাজাকারের সরকার, জঙ্গিবাদের সরকার, সামরিক সরকার হবে না। বর্তমানে এটাই বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য।

জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক আনোয়ার ইসলাম বাবু ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাবু।

দুপুর ১২টায় শহরের টাউন হল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশন করে চাঁদের হাটের শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ