1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত বাসেত মজুমদার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ১৪২ Time View

1309বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজমুদারের ৭৯তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বিকালে এ উপলক্ষে বার কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

জন্মদিনে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বাসেত মজুমদার। শুভেচ্ছা বক্তব্যে আইনজীবীরা বাসেত মজুমদারের শতায়ু কামনা করেন। সন্ধ্যায় বাসেত মজুমদার আইনজীবীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।

আইনজীবী বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এছাড়া বাসেত মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাসেত মজুমদার একটি প্রতিষ্ঠান। তিনি আইনজীবীদের অহঙ্কার। তিনি শতায়ু হোন এই কামনা করি। আমরা যেন তার নেতৃত্বে দীর্ঘদিন কাজ করতে পারি।

এছাড়া আইনজীবীদের মধ্যে বাসেত মজুমদারকে শুভেচ্ছা জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, বার কাউন্সিলের সদস্য শম রেজাউল করিম, সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম মনির, রবিউল আলম বুুদু প্রমুখ। এছাড়া দেশের বিভিন্ন বারের আইনজীবী নেতারা বাসেত মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ