1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

স্পিকারের সঙ্গে দেখা করলেন টিউলিপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ১০০ Time View

1219জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

সোমবার স্পিকারের সংসদ ভবনস্থ  কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম ফিরোজ ও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো: আশরাফুল মকবুল এবং টিউলিপ সিদ্দিকের স্বামী ক্রিস পার্সি উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে স্পিকার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী  ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন তার এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

এ সময় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণের প্রশ্নোত্তর পর্ব এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংসদ সদস্যগণকে সভাপতি নির্বাচনের ফলে সংসদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাথে ব্রিটিশ পার্লামেন্টের অনেক মিল রয়েছে। এসময় তিনি বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে তারা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ