1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপি-জামায়াতকে বর্জন করলে দেশ জঙ্গি মুক্ত হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

1196তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার নামে দানবদের যতই ফাঁসি দেয়া হোক না কেন, জামায়াত-বিএনপির কারখানা থেকে তারা আবার নতুন জঙ্গি ও দানব তৈরি করবে। তাই খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকে যেদিন বর্জন করা হবে, বাংলাদেশ সেদিন জঙ্গি মুক্ত হবে।

রোববার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের নন্দিত শিল্পীদের সঙ্গীত সিডি ‘শুধু তুমি আমি’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিথিলা ইবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাক্তন বিচারপতি তোফাজ্জল ইসলাম, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি আশরাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহীম ফাতেমী, জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া ও প্রকাশিত অ্যালবামের বাংলাদেশের শিল্পী এসএম তারেক ও মঞ্জু।

তথ্যমন্ত্রী বলেন, বুদ্ধিজীবীদের সততা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা শহীদ বুদ্ধিজীবীদের দ্বিতীয়বার হত্যা করার জন্য কথার চাপাতি চালাচ্ছেন। জঙ্গি ও দানবরা পাকিস্তানিদের ছানাপোনা। আর এই ছানাপোনাদের তৈরি করার কারখানা জামায়াত ও বিএনপি। খালেদা সেই ছানাপোনাদের মায়ের আদর দিয়ে লালন পালন করছে। যারা আজ বুদ্ধিজীবীদের সততা নিয়ে প্রশ্ন তুলছেন।

শিল্পী-সাহিত্যিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ করেছে, তাদের সঙ্গে মিলিত হয়ে রাজাকাররা হামলা করেছে। আর এখন খালেদা ও রাজাকাররা পাকিস্তানিদের কথার সূর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ