1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মালি শান্তিরক্ষা মিশনে বিএএফ কন্টিনজেন্ট প্রতিস্থাপন হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১২৮ Time View

1144বাংলাদেশ বিমান বাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিএএফ কন্টিনজেন্ট প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৩ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে আগামী ২৭ ডিসেম্বর মালির উদ্দেশে ঢাকা ত্যাগ কররেন। কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করবেন এয়ার কমডোর শফিকুল আলম।

বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি আজ বৃহস্পতিবার তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দর ভবনে বিমান বাহিনীর ওভারসীজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে মালিগামী ব্যানএয়ার সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও  আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে  বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে, তিনি মালিগামী বিএএফ কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে এক ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও বিএএফ ঘাঁটি বাশার ও বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ