1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস

পুরুষকে ঘরের কাজে দেখতে চান প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১২৮ Time View

1049নারীর পাশাপাশি পুরুষকেও ঘরের কাজে দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সদস্যদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পুরুষরা যখন দেশের বাইরে থাকেন, তখন স্ত্রীর কাজে সহায়তা করেন। কিন্তু দেশে আসলে আর করেন না। কিন্তু তাদের বাংলাদেশেও স্ত্রীকে কাজে সহায়তা করা দরকার।

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। মন্ত্রিসভার দুজন সদস্য এ কথা জানিয়েছেন।

তারা বলেন, প্রধানমন্ত্রী জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফকে দেখিয়ে বলেন, উনি যখন দেশের বাইরে ছিলেন, তখন বাসার কাজে পরিবারকে সহায়তা করতেন। এখন করেন না। এটা কেন হবে?

প্রধানমন্ত্রী সহকর্মীদের বলেন, আপনাদের সবার উচিত স্ত্রীকে বাসার কাজে সহায়তা করা। বাসার কাজ কেন শুধু নারীরা করবেন?

নীতিমালা ধরে নৌপরিবহনমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন এটি ঝুলে ছিলো। শেষ পর্যন্ত পাস করায় ভালো হয়েছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাসায় অনুমতি নিয়ে এসব কথা বলছেন তো। তা না হলে আবার বাসায় যেতে পারবেন না।

এসময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আইনটি মন্ত্রিসভায় উপস্থাপনের আগে আমি বাসায় অনুমতি নিয়ে এসেছি। আমার স্ত্রী আমাকে বলেছেন, আইন কর। তারপর বাসার কাজে তোমাকেও অংশ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ