1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

সাড়া জাগিয়েছে দিলওয়ালে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ১৮৮ Time View

957নব্বই দশকের সাড়া জাগানো `দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে` ছবিতে শাহরুখ খান ও কাজল জুটির অনবদ্য অভিনয় অগনিত দর্শকের হৃদয় জয় করেছিল। বলিউডের ইতিহাসে অন্যতম সফল এ ছবির কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পায় শাহরুখ-কাজল জুটি। এবার এই জুটিকে নিয়ে `দিলওয়ালে` ছবি নির্মাণ করছেন `চেন্নাই এক্সপ্রেস` খ্যাত বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি।

শুক্রবার মুক্তি পায় পর্দার সেই জুটিরই নতুন ছবি `দিলওয়ালে`। মুক্তির আগে নানা কারণে বছরের আলোচিত ছবি ছিল এটি। ছবিটি মুক্তির আগেও শাহরুখ ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বি। বলা চলে সেই প্রত্যাশা এখন অনেকটাই সফল।

holeবিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মুক্তির পর থেকে সব কটি হলের প্রতিটি শো-তে হাউজফুল দেখা যাচ্ছে। এ নিয়ে হল মালিকরা দারুণ খুশি। অনেকে এও বলছেন, শাহরুখ-কাজল কিছুটা মুটিয়ে গেলেও পর্দায় তাদের রসায়নটা পাওয়া গেছে আগে মতই।

কমেডি-ড্রামা ঘরানার `দিলওয়ালে` ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রোহিত শেঠি ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও ছবিটির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননকে।

ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন কবির বেদি, বিনোদ খান্না, জনি লিভার, বোমান ইরানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ