1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

কক্সবাজার ও টেকনাফ সফরে যাচ্ছে সংসদীয় কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ৯১ Time View

905সাব-রেজিটস্ট্রি অফিস পরিদর্শনের জন্য কক্সবাজার যাচ্ছে সংসদীয় উপ-কমিটি। সফরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ নং উপ-কমিটির পাঁচ সদস্য ছাড়াও সংশ্লিষ্ট সাতজন কর্মকর্তা পরিদর্শনে অংশ নেবেন।

জানা গেছে, কমিটির সদস্যরা কক্সবাজারের সদর ও টেকনাফ উপজেলার সাব-রেজিটস্ট্রি অফিস পরিদর্শন করবেন। ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে উপ-কমিটি।

সংসদ সূত্র জানায়, সাব-রেজিস্ট্রারের কার্যালয় নির্মাণ করে অবকাঠামোগত উন্নয়ন, জমি রেজিস্ট্রেশনের সময় জন-দুর্ভোগ দূর করার লক্ষ্যে ডিজিটাল ভূমি রেজেস্ট্রেশন ব্যবস্থা  ও দুর্নীতি খতিয়ে দেখতে এই উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে উপ-কমিটির আহ্বায়ক করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আবদুল মজিদ খান ও জিয়াউল  হক মৃর্ধাকে সদস্য করে এই এই উপকমিটির গঠন করা হয়।

উপ-কমিটি ওই দুই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।

উপ-কমিটির ৫ সদস্য বাংলাদেশ বিমানে ২১ ডিসেম্বর সকালে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। আর কর্মকর্তারা ২০ ডিসেম্বর রাত সাড়ে এগারটার তুর্ণা নিশিথা ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। সেখান থেকে মাইক্রোবাসে কক্সবাজার যাবেন তারা । সংসদীয় উপ-কমিটির এই সফরের সব ব্যয় বহন করবে আইন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ