1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২ হাওলায় কোহিনূর কেমিক্যালসের ১০ শতাংশ দরবৃদ্ধি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মার্চ, ২০১২
  • ১৪৯ Time View

২ হাওলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যালসের ১০ শতাংশ বা ১৭.৫ টাকা দর বৃদ্ধি পেয়েছে। রোববার এ প্রতিষ্ঠানটির মোট ১হাজারটি শেয়ার হাতবদল হয়।

দিনভর প্রতিষ্ঠানটির শেয়ার ১৭৫ টাকা থেকে ১৯২.৫ টাকার মধ্যে লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্যমতে, মো. রেজাউল করিম নামে প্রতিষ্ঠানটির এক পরিচালক ২ লাখ ৪০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা প্রদান করেন। মূলত এ কারণেই প্রতিষ্ঠানটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তিনি আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বর্তমান মো. রেজাউল করিমের ধারণকৃত শেয়ারের পরিমাণ এক লাখ ৩৭ হাজার ৫০০টি।

ডিএসই সূত্রে আরো জানা গেছে, কোহিনূর কেমিক্যালসের ১০ টাকা অভিহিত মূল্যের ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট। আর ৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা।

কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১.৫৭ টাকা। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮.৫২ টাকা। ২০১১ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে ট্যাক্স পরিশোধ পরবর্তী আয় ৪ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা।

আর বর্তমানে প্রতিষ্ঠানটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২৫.৩৫। বিদ্যমান শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে কোহিনূর কেমিক্যালসের ৪১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১.৮৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭.১৪ শতাংশ শেয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ