1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ : আটক ৭০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৭৫ Time View

875শিবির-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭০ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার কামরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের বিভিন্ন হল এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তিনি আটকদের নাম ঠিকানা জানাতে পারেননি।

এদিকে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষের পর কলেজের চারটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুর ১২টার দিকে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র চট্টগ্রামে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ