1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৬ Time View

859জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের জাতীয় জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বতন্ত্র মহিমা ও মহত্বমীণ্ডিত মহোৎসবের দিন ছিলো ’৭১-এর ১৬ই ডিসেম্বর, যা আমাদের শ্রেষ্ঠতম গৌরবময় বিজয়ের দিন। বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় এই মহান বিজয় দিবস। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, পরাধীনতার শৃঙ্খল চূর্ণ-বিচূর্ণ করে অকুতভয় মুক্তিযোদ্ধারা ৯ মাসের সংগ্রামের পর অশ্রুমাখা ও রক্তে ভেজা এই শ্যামল বাংলাদেশের মাটিতে এক মহেন্দ্রক্ষণের জন্ম দিয়ে আমাদের কাঙ্খিত বিজয় এনে দিয়েছেন।

তিনি বলেন, দেশ মাতৃকার শৃঙ্খল ছিন্ন করতে যারা হাসি মুখে প্রাণোৎসর্গ করেছেন, যারা হায়না-হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য বুকের গভীরের অন্তঃহীন বেদনা, শক্রকে পরাস্ত করার গৌরব এবং দেশ স্বাধীন করার অখণ্ড আনন্দ এই ত্রিধারার মহামিলন ঘটায় মহান বিজয় দিবসে।

এইচ.এম.এরশাদ বলেন, এই মহান দিবসে আমাদের অঙ্গীকার হোক বিজয়ের সেই গৌরবদীপ্ত সাহস, শক্তি ও চেতনা নিয়ে আমরা এগিয়ে যাবো সামনের দিকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ