1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

২১ আগস্ট মামলার নিষ্পত্তি জানুয়ারিতেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ২০৮ Time View

819২১ আগস্টের মামলা আগামী জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা।

সুরঞ্জিত বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা ছিল ২১ আগস্ট। এই মামলা আগামী জানুয়ারির মধ্যেই নিষ্পত্তি হবে। আমি নিজেও এর সাক্ষী। আমরা জানি কারা এর সঙ্গে জড়িত। সবই বেড়িয়ে আসবে।

তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দিন। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার দায় মোচন হচ্ছে। আর তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী দৃষ্টিভঙ্গির কারণেই।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ