1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

বুদ্ধিজীবীদের সঠিক তালিকা চান শমী কায়সার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

727শহীদ সাংবাদিক শহিদুল্লাহ কায়সারের মেয়ে ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশের দাবি জানান। একইসঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক তালিকা এখনো প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রোববার বেলা সোয়া ১১ টায় বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের সেমিনার কক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

ক্ষোভ প্রকাশ করে শমী কায়সার বলেন, রাজাকারদের গাড়িতে পতাকা দেখে রাগ করেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলাম। তবে যখন দেখেছি মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তখন প্রকাশ্যে এসে কথা বলা শুরু করেছি।

তিনি আরো বলেন, চিহ্নিত মানবতাবিরোধীদেরকে আমরা সবাই চিনি। এদের যে যেখানে আছে তাদেরকে আটক করে বিচারের আওতায় আনতে হবে।

শমী কায়সার বলেন, মানবতাবিরোধীদের বিচার শেষ হলে আদর্শ ও চিন্তার যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে যাতে জয়লাভ করতে পারি সেজন্য নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক বইটি পৌঁছে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ